• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

চোখে কাজল, লেন্স ও আইশ্যাডো ব্যবহারের আগে জেনে নিন এই ৭ বিষয়

Reporter Name / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

চোখ শরীরের অন্যতম সংবেদনশীল অঙ্গ। একইভাবে চোখের আশপাশের ত্বকও অত্যন্ত সংবেদনশীল। চোখের পাতার কিছু পরিচিত সমস্যা হলো চোখের অঞ্জনি, চোখের পাপড়ি, পাতার প্রদাহ ইত্যাদি। অনেক সময় ভেজাল বা মেয়াদোত্তীর্ণ চোখের প্রসাধন, যেমন আইলাইনার, মাসকারা, কাজল ইত্যাদি ব্যবহারের ফলে এসব রোগের উপসর্গ দেখা দিতে পারে।

চোখের আর্দ্রতা বজায় রাখার জন্য চোখের পাতায় অনেক গ্রন্থি থাকে, যা মেবোমিয়ান গ্ল্যান্ড নামে পরিচিত। মেবোমিয়ান গ্রন্থি কিছু তৈলাক্ত পদার্থ নিঃসরণ করে, যা চোখের আর্দ্রভাব ধরে রাখে। মেকআপসামগ্রী ব্যবহারের ফলে অনেক সময় এসব মেবোমিয়ান গ্রন্থির মুখ বন্ধ হয়ে চোখে শুষ্কতা দেখা দেয়। আর চোখ শুষ্ক হলে চোখের ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।

চোখে আইশ্যাডো ও গ্লিটারজাতীয় প্রসাধনীর ক্ষুদ্র কণা থেকে অনেক সময় চোখের অ্যালার্জি বা পানি পড়া রোগ হতে পারে। কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার সময় সাবধানতা অবলম্বন না করলে চোখের মণিতে ইনফেকশন হতে পারে অথবা মণির ওপরের স্তর উঠে যেতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category