চোখ শরীরের অন্যতম সংবেদনশীল অঙ্গ। একইভাবে চোখের আশপাশের ত্বকও অত্যন্ত সংবেদনশীল। চোখের পাতার কিছু পরিচিত সমস্যা হলো চোখের অঞ্জনি, চোখের পাপড়ি, পাতার প্রদাহ ইত্যাদি। অনেক সময় ভেজাল বা মেয়াদোত্তীর্ণ চোখের প্রসাধন, যেমন আইলাইনার, মাসকারা, কাজল ইত্যাদি ব্যবহারের ফলে এসব রোগের উপসর্গ দেখা দিতে পারে।