যে মাঠে শুরুতে ব্যাট করতে নেমে টেনেটুনে ১৬৬ রানে থামতে হয়েছে লখনৌকে। ইনিংস শেষে লখনৌয়ের আয়ুষ বাদোনি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে ফেলেছিলেন, এই পিচে লড়াই করার জন্য যথেষ্ট রান তুলেছে তার দল। কিন্তু বাদোনিকে ভুল প্রমাণ করে দিলেন অভিষেক ও ট্রাভিস হেড। হায়দরাবাদের এই দুই ওপেনার লখনৌকে রীতিমতো ধ্বংস করে দিলেন।
১৬৬ রানোর টার্গেটে ব্যাট করতে নেমে স্রেফ ৫৮ বলেই (৯.৪ ওভার) লক্ষ্য পেরিয়ে গেছে হায়দরাবাদ। উইকেটের পতন হয়নি একটিও। ট্রাভিস হেড অপরাজিত ছিলেন ৩০ বলে ৮৯ রানে। ৮টি ছক্কা ও সমান সংখ্যক চার হাঁকিয়েছেন তিনি। এ ছাড়া আরেক ওপেনার অভিষেক শর্মা ৮ চার ও ৬ ছক্কার মারে ২৮ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন।
Add A Comment
