• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

মুন্সীগঞ্জে বর্ষার আবহে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উদযাপন

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

জীবনমরণের সীমানা ছাড়ায়ে বর্ষার আবহে রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উদযাপন
ও মৃৎশিল্প নকশা প্রদর্শন; উপলক্ষে মুন্সীগঞ্জে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
বিকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ; রিদম আর্ট স্কুল; বাংলা সাহিত্যের দুই
মহাকবি-র প্রয়াণে একাকার বেদনা ও ভালোবাসা। তাদের সুর, কবিতা ও দর্শনকে
শ্রদ্ধা জানাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রিদম আর্ট স্কুলে
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী
নজরুল ইসলাম রচিত কিছু গান, গানের সাথে নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশন
করেন; রিদম আর্ট ; এর শিক্ষার্থীরা। সেই সাথে; রিদম আর্ট স্কুল্; এর ছবি
আঁকা বিভাগের শিক্ষার্থীদের অংকনকৃত কিছু মৃৎশিল্প নকশা প্রদর্শীত হয়। উক্ত
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন, রবীন্দ্র সংগীতশিল্পী এবং রিদম আর্ট স্কুল
এর সংগীত বিভাগের প্রধান, জাহানজীব সারোয়ার শিমুল। অনুষ্ঠানে শিক্ষার্থী,
শিক্ষক, সাহিত্য-সংস্কৃতিপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বর্ষার স্নিগ্ধ আবহে কবিতা, গান আর আলোচনার ভেতর দিয়ে এক অনন্য
আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category