• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

নির্বাচনের প্রস্তুতিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

Reporter Name / ১৮৬ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “ফেব্রুয়ারি মাস আর বেশি দূরে নয়। ভোটের দিন দ্রুত এগিয়ে আসছে, তাই এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।”

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “অনেক বছর ধরে আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই মিলে সেই সুযোগ পাবো। একজনও যেন বাদ না পড়ে। যেন আমরা সবাই বলতে পারি—‘নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রায় আমি আমার ভোট দিয়েছি, আমার ভোটেই দেশ পরিবর্তনের পথে যাত্রা শুরু করতে পেরেছে।’”

তিনি আরও বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা ভোটাধিকার ফিরে পেয়েছি, ভোট দেওয়ার ঠিক আগে যেন তাদের মুখগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে।”

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি জানান, “ভিসা সংক্রান্ত জটিলতা কমিয়ে আনার জন্য আমরা নিরবিচারে কাজ করে চলেছি।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category