• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

প্রথমবারের মতো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-মিশন প্রধানদের সাথে বসছেন ড. ইউনূস

Reporter Name / ১৫৪ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর প্রথমবারের মতো ঢাকায় নিযুক্ত বিভিন্ন মিশনের কূটনীতিকদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে উপস্থিত হন তিনি। একইসময়ে উপস্থিত হন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।

শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রথমবার কূটনীতিকদের সামনে আসছেন প্রধান উপদেষ্টা। ব্রিফিং শেষে হোটেলের ক্রিস্টাল বলরুমে গণমাধ্যমকে ব্রিফ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার দেশত্যাগের পর নতুনভাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ পুনর্গঠনে, বিভিন্ন মহলের সাথে দফায়-দফায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন- পদ্মায় কূটনীতিকদের ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category