• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

আদালত পরিদর্শনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জ আদালতে আসা বিচারপ্রার্থী জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে
আদালত পরিদর্শন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাব্বির মাহমুদ
চৌধুরী। বৃহ¯পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের প্রতিটি বিচার কক্ষ সহ আদালতের
বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এসময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
বিচারপ্রার্থীদের সুবিধার লক্ষ্যে আদালতের বেঞ্চ সহকারীদের মামলার নথি ও রেজিস্টার
সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করার পরামর্শ দেন। এছাড়াও আদালত ভবন পরিষ্কার
পরিচ্ছন্ন রেখে স্টাফদের কাজ করার আহবান জানান। বিষয়টি নিশ্চিত করেন
আদালতের নাজির মো. আবু হানিফ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, সিনিয়র জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মানিক দাস ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ
আদালতের বিচারক মো. আশীকুর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category