|| || ||
মুন্সীগঞ্জে স’মিলে অগ্নিকান্ডে পুড়ে গেছে কাঠ ও মালামাল
প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫
মুন্সীগঞ্জের একটি স'মিলে আগুন লেগে কাঠ ও মালামাল পুরে গেছে।
গতকাল দিবাগত রাত ৩ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালি বাজারে নজরুল ইসলামের স'মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, আবু বক্কর সিদ্দিকের কাঠ কাটার জন্য সেখানে রাখা ছিল। গভীর রাতে স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে স'মিলে কারেন্টের মিটার ও প্রায় ৫০ হাজার টাকার কাঠ পুড়ে যায়।
এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন উক্ত স'মিল মালিক নজরুল ইসলাম এবং ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক।
ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক জানান,গত পরশুদিন কাঠ কাটার জন্য নজরুল ইসলামের স'মিলে ৫০ হাজার টাকার কাঠ রাখি বৃহস্পতিবার সকালে সেই কাঠ কাটার কথা ছিল। তবে বুধবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে আমার কাঠগুলো পুড়ে যায়। আমার ধারনা কে বা কেউ কাঠ গুলোতে আগুন ধরিয়ে দিয়েছে । কারন কাঠ ছাড়া স'মিলের আর কিছু নষ্ট হয়নি। এই ঘটনার বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
Copyright © 2026 Searchbd24. All rights reserved.