• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

গজারিয়ায় বাল্কহেডে ডাকাতি: ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত, তিনজন আটক

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নোঙর করে রাখা বালু পরিবহনকারী বাল্কহেডে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ককটেল বিস্ফোরণে এক ডাকাত নিহত হয়।ডাকাতির এই দুটি ঘটনা ঘটে শুক্রবার (১৫ আগস্ট) গভীর রাতে ও শনিবার (১৬ আগস্ট) সকালে। প্রথমটি রাত ৩টার দিকে এবং দ্বিতীয়টি সকাল ৬টার দিকে সংঘটিত হয়।স্থানীয়দের সূত্রে জানা গেছে, হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী ঘাটে নোঙর করা তিনটি বাল্কহেডে একটি ডাকাতদল স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা নিয়ে হামলা চালায়। তারা মাঝিমাল্লাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা, ইঞ্জিনের ব্যাটারি এবং জ্বালানি তেল লুট করে নিয়ে যায়।বাল্কহেড তত্ত্বাবধায়ক রতন খান ও ইমান হোসেন জানান, রাত ও সকালে ডাকাত দল দুই দফায় হামলা চালায়। এ সময় ডাকাত দলের এক সদস্য নিজের হাতেই ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়। হামলায় ভাটি বলাকী গ্রামের দুই জেলে মো. আলম (৩৭) ও সোহাগ (১৬) আহত হন।পরে সকালে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে এবং তিনজন ডাকাতকে আটক করে নৌপুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ কলাগাছিয়া নৌফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, ডাকাতদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকাসহ তিনজনকে আটক করা হয়েছে। আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক। এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category