• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

সিরাজদিখানে গ্রেফতারের দাবীতে মানববন্ধন, হয়রানি বন্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধ ড্রেজার বানিজ্য ও বালুবাহী বাল্কহেড চলাচলে স্থানীয়রা বাধা দেওয়ায় গত ৬ আগষ্ট বিকাল ৬ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের মলবি মাঠ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় অহিদুল শিকদার (৪০), পিতা শাজাহান শিকদার; কাইয়ুম খান (৪৪), পিতা আব্দুল হাই খান; ও কাউসার খান (২০), পিতা কাইয়ুম খান তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটে।এবিষয়ে আব্দুল হাই খানের ছেলে আহত কাইয়ুম খান (৪৪) বাদী হয়ে সিরাজদিখান থানায় ১১ জনকে আসামী একটি মামলা দায়ের করেন। আসামীদের গ্রেফতারের দাবীতে গত মঙ্গলবার ১২ আগষ্ট বাসাইল ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী।অপর দিকে ১৩ আগষ্ট মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সিরাজদিখান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আসামী বাসাইল গ্রামের শরিফ হাওলাদারের স্ত্রী তানিয়া আক্তার।স্থানীয়রা জানান, আসামীরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছে এসবের প্রতিবাদ করলেই হতে হয় হামলার শিকার আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, বাসাইল ইউনিয়নের ৬ আগষ্ট বিকালে মারামারি ঘটনার সিরাজদিখান থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীদের ধরতে বিভিন্ন স্থান অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category