|| || ||
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাটক ‘মন জাগরণ’ মঞ্চায়ন
প্রকাশের তারিখঃ ৮ আগস্ট, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অবয়ব সাংস্কৃতিক কেন্দ্র, মুন্সীগঞ্জের
উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়েছে। শুক্রবার (৮
আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে
‘মন জাগরণ’ নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন
অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অপূর্ব সূচনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অপূর্ব সূচনা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন
সাধারণ স¤পাদক রাশিদুল হক সাজু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুন্সীগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী ও
ইতিহাস গবেষক গোলাম আশরাফ উজ্জ্বল। সভাপতিত্ব করেন সংগঠনের
সভাপতি আব্দুল কাইয়ুম রতন। নাটক মঞ্চায়নের আগে শিল্পীদের অংশগ্রহণে
নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের অংশ হিসেবে চিত্রাঙ্কন
প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ
আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন
প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে অবয়ব সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা দৃঢ়
প্রত্যয় ব্যক্ত করেন। নাটকটিতে অভিনয় করেন অপূর্ব সূচনা, আব্দুল কাইয়ূম
রতন, রাশিদুল ইসলাম সাজু, কে এম সাইফুল্লা ভূইঁয়া, কবি অনু ইসলাম,
তামান্না সরকার মনি, দীপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস।
আবহ সংগীত সঞ্চালনা করেন নাহিদ সুলতানা ও আলোকসজ্জা মিজানুর
রহমান জুয়েল। নৃত্য পরিবেশন করেন সাউদা মনি ও রোকেয়া। দলীয় নৃত্যে
প্রভাতি ও তার দল। মনোজ্ঞ এই অনুষ্ঠানে স্বতঃফূর্ত হলভর্তি দর্শকগণ
উপভোগ করেন।
Copyright © 2026 Searchbd24. All rights reserved.