• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মুরগিবাহী পিকআপে আগুন, চালক-হেলপারসহ আহত-৮

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুরগিবাহী একটি পিকআপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগরের কামারখোলা ব্রীজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  পিকআপ দুর্ঘটনার পরপরই একই স্থানে ঢাকামুখী তিনটি যাত্রীবাহী বাস – চন্দ্রা পরিবহন, পূর্বাশা পরিবহন ও দোলা পরিবহন -একটির পেছনে আরেকটি ধাক্কা দেয়। এতে অন্তত ৮ জন যাত্রী আহত হন।

জানাযায়, গিয়ারবক্স অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে গেলে গাড়িটি উল্টে যায়। এতে চালক ও হেলপার আহত হয়েছেন এবং পিকআপে থাকা অনেক পোলট্রি মুরগি আগুনে পুড়ে ও চাপা পড়ে মারা যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, গাড়িটির গিয়ারবক্স অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। আগুনে পিকআপের চালকের কেবিন সম্পূর্ণ পুড়ে গেছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ঘটনায় কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া শ্রীনগর (ম্ন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ফায়ার সার্ভিসের প্রস্তুতিমূলক মহড়া হয়েছে। ঘনঘন ভূমিকম্পে জনমনে আতঙ্ক বাড়ছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্যোগে উপজেলার সদর এলাকার হরপাড়ায় এ এইচ খান টাওয়ারসহ বহুতল ভবনে বসবাসকারীদের সচেতনতায় এই মহড়া অনুষ্ঠিত হয়। ভূমিকম্পকালীন সময় বহুতল ভবনে অবস্থানকারীদের করনীয় সমন্ধে বাস্তাব প্রশিক্ষণ ও দুর্ঘটনা এড়াতে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়া হয় মহড়ায়। মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পদ্মা ব্রিজ জোন (কার্যালয়) এর ওসি দেলোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক মো. তোফায়েল আহমেদ, মো. দেলোয়ার, এএসআই কামাল হোসেন, এএসআই মুক্তা আক্তার, এএসআই আজিজুল হক, এএসআই আফিফা আক্তার সিফা, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার বৃন্দ, বহুতল ভবনের সংশ্লিষ্ট মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যে কোনও দুর্যোগকালীন সময়ে উদ্ধার কাজে ব্যবহার করার জন্য ক্রেন, স্ক্যাভেটরসহ ভাড়ি ইকুইপমেন্ট দিয়ে সাময়িক সহায়তা করার জন্য আর্মি, সিভিল প্রশাসন ও বিভিন্ন সংস্থার ব্যক্তিবর্গের কাছে সহায়তার অনুরোধ করছি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় ইউএনও মহোদয়ের প্রতি একটি প্রস্তাবনা রাখা হয়েছে।