• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

সিরাজদিখানে মাতৃভূমি সিটি কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মালিকানাধীন জমি থেকে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় মাতৃভূমি সিটি কে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট:শাহিনা আক্তার ও মো: তৌহিদুল ইসলাম বারী।শনিবার ২৬ এপ্রিল দুপুর দেড় টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া অবস্থিত মাতৃভূমি সিটি কে এ জরিমানা করেন।এছাড়াও ব্যক্তিমালিকানাধীন জমি থেকে নির্ধারিত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাটি কেটে শ্রেণী পরিবর্তনের চেষ্টা করার জন্য মো: ফরিদ নামে উক্ত জমির মালিক কে সতর্ক করা হয় এবং আগামী ২ দিনের মধ্যে উক্ত জমির মাটি নিজ উদ্যোগে ভরাট করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য মো: ফরিদের লিখিত মুচলেকা নেওয়া হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাকে অবহিত করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট:শাহিনা আক্তার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category