• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

আগামী ৭ দিনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই: আবহাওয়া অধিদফতর

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

আগামী ৭ দিন সারাদেশে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম।

তিনি বলেন, ১৫ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। এছাড়া বর্তমানে ৯ জেলায় শৈত্যপ্রবাহ বিদ্যমান রয়েছে বলেও জানান তিনি।

এরমধ্যে তিন জেলায় তাপমাত্রা কিছুটা কম রয়েছে বলে উল্লেখ করেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, দেশব্যাপী শীতের তীব্রতা কমে গেছে। তবে রাজশাহী, রংপুর ও খুলনায় শৈত্যপ্রবাহ চলমান থাকতে পারে।

আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে, ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার তাপমাত্রা রয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রিতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category