|| || ||
সিনেমায় ফিরছেন অনন্ত জলিল, নায়িকা কে
প্রকাশের তারিখঃ ২১ নভেম্বর, ২০২৪
ঢাকাই সিনেমার আলোচিত তারকা অনন্ত জলিল ফিরছেন। তার নতুন সিনেমার নাম ‘ডেস্ট্রয়’। ২০২৫ সালের শুরুর দিকে শুরু হবে ছবিটির শুটিং। সে বছরের কোনো এক উৎসবে মুক্তি পাবে ছবিটি।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে জাগো নিউজকে নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডেস্ট্রয়’ সিনেমার প্রযোজক এম ডি ইকবাল। তিনি জানান, এরই মধ্যে অনন্ত জলিলের সঙ্গে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখতে বসেছেন আব্দুল্লাহ জহির বাবু।মাঝ সমুদ্রে অ্যাকশনধর্মী গল্পে দেখা যাবে অনন্তকে। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন যথারীতি অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। প্রযোজক এম ডি ইকবাল জাগো নিউজকে বলেন, ‘এই সিনেমার মাধ্যমে অনন্ত-বর্ষাকে নতুন রূপে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো তাদের দেখেননি। বলা যায়, নতুন মিশনে নামছেন অনন্ত-বর্ষা। তাদের সঙ্গে থাকবেন একঝাঁক তারকা। আপাতত তাদের নামগুলো জানাতে চাই না।’এর আগেও প্রযোজক ইকবালের ছবিতে কাজ করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘কিল হিম’ নামের ওই সিনেমায় নিয়ে বেশ আলোচনায় তৈরি হয়েছিল। অনন্ত-বর্ষা ছাড়াও সেখানে অভিনয় করেছিলেন আরও বেশ কজন তারকা।
Copyright © 2026 Searchbd24. All rights reserved.