• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

মহাসড়কের পাশে মিললো নিখোঁজ অটোচালকের মরদেহ

Reporter Name / ১৪৫ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলায় নিখোঁজ অটোচালকের মরদেহ পাওয়া গেছে।

শনিবার বেলা ১১ টার দিকে মহাসড়কের নিমতলায় ফুটওভার ব্রিজের পাশ থেকে অটোরিকশা চালক আলাউদ্দিন বেপারির (৩৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত অটোচালকের বড় ভাই হালিম বেপারি জানান, শুক্রবার বিকালে বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন আলাউদ্দিন। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে সবাই। পরে আজ শনিবার সকালে মরদেহ উদ্ধার হয় তার। এসময় অটোরিকশার কোন হদিস পাওয়া যায়নি।

নিহত আলাউদ্দিন উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার মৃত জুম্মন বেপারির পুত্র।

মরদেহ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান।

এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে বলে নিশ্চিত করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category