• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

‘হুমায়ূন আহমেদ সত্যিকারের জাদুকর লেখক’

Reporter Name / ২২০ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

বাংলা অ্যাকাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. সরকার আমিন বলেছেন, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ একটি আনন্দের নাম। অসুখী সময়ে ও স্বদেশে তিনি তার লেখার মধ্যদিয়ে স্বস্তি ও আনন্দের বার্তা বয়ে আনতেন। তিনি ছিলেন সত্যিকারের জাদুকর লেখক।

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারে আলোচকরা বলেন, হুমায়ূন আহমেদ পূর্ববঙ্গের সমাজ ও মানুষকে যেভাবে তার সাহিত্যে ধারণ করেছেন, তা তাকে পাঠকপ্রিয়তা দিয়েছে। একই সঙ্গে সাহিত্যমানের বিচারেও তিনি অনন্য।

তারা বলেন, হুমায়ূন আহমেদ তার লেখার মধ্যদিয়ে তাকে পাঠের অনিবার্যতা তৈরি করেছেন। সংলাপ-প্রধান কথাসাহিত্যিক রচনায় তিনি অনেকক্ষেত্রে বর্ণনার প্রয়োজনও পাঠককে ভুলিয়ে দিতে সক্ষম হয়েছেন। তার রসবোধ, অতিপ্রাকৃতিকতা-প্রীতি কিংবা কল্পবৈজ্ঞানিক পরিপ্রেক্ষিত- সবকিছুর কেন্দ্রেই ছিল বাংলাদেশের গ্রামীণ ও নাগরিক মধ্যবিত্ত।

সেমিনারে হুমায়ূন আহমেদ ও বাংলাদেশের মধ্যবিত্ত শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কথাসাহিত্যিক সালাহ উদ্দিন শুভ্র।


আপনার মতামত লিখুন :
More News Of This Category