• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার মালবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘরের বাইরে বের হন লিপি আক্তার। তার সাত বছরের ছেলে মো. মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মায়ের ঘরে আসতে দেরি দেখে দুইজনেই বের হয়ে লিপিকে খোঁজে। পরে তারা ঘরের বাইরেই মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন এসে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঢাকা পোস্টকে জানান, কী কারণে ওই গৃহবধূকে খুন করা হয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category