|| || ||
সন্ধ্যার মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২৪
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, মঙ্গলবার দিনগত মধ্যরাতে রাজধানী ঢাকায় বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বইয়ে যাওয়া হিমেল হাওয়া শরীরে শীতের অনুভূতি দিয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন অঞ্চলে শীলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
এদিকে, মঙ্গলবার দিনগত মধ্যরাতে রাজধানী ঢাকায় বজ্রসহ শীলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে বইয়ে যাওয়া হিমেল হাওয়া শরীরে শীতের অনুভূতি দিয়েছে। ঢাকার বাইরেও বিভিন্ন অঞ্চলে শীলাবৃষ্টির খবর পাওয়া গেছে।
Copyright © 2026 Searchbd24. All rights reserved.