|| || ||
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ১৯৮ বিশ্বনেতার
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ১৯৮ বিশ্বনেতা। তাঁদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯২ জন নোবেলজয়ী রয়েছেন।
ড. ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব নেতাদের দেওয়া এ-সংক্রান্ত বিবৃতি গতকাল বুধবার প্রকাশ করা হয়। বিবৃতিটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় পুরো পৃষ্ঠাজুড়ে বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিটির শিরোনাম: ‘বাংলাদেশের জনগণ ও সারা বিশ্বের শুভবুদ্ধির নাগরিকদের জন্য একটি বার্তা’।
Copyright © 2026 Searchbd24. All rights reserved.