• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে: শিক্ষা উপদেষ্টা

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

সবক্ষেত্রে নতুন শিক্ষাক্রম উপযোগী এবং বাস্তবায়নযোগ্য নয়। এক্ষেত্রে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে। তবে যেসকল শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে এটি করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। দায়িত্ব নেয়ার পর রোববার (১৮ আগস্ট) প্রথম কর্মদিবসে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, স্কুল-কলেজ বোর্ডকে দলীয়করণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষক ও ছাত্র সম্পর্ক রাজনীতিকরণ করা হয়েছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। রাজনীতিকরণ ও দুর্নীতির কারণেই বর্তমানে শিক্ষাব্যবস্থার অবস্থা বেহাল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ৪০টি বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য রয়েছে। যোগ্য ব্যক্তিদের দিয়ে এসব শূণ্য পদ পূরণ করা হবে। এ সময় শিক্ষাঙ্গনকে দখলদারিত্ব ও রাজনীতিমুক্ত করার কথাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category