• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পঞ্চসার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গজারিয়ায় নিখোঁজের ৪ দিন পর মেঘনায় মরদেহ, আটক ৪ সিরাজদিখানে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার ৩ সরকারি গাছ কেটে ব্রীজ নির্মাণ, ইউপি সদস্যের পক্ষে এলাকাবাসীর সমর্থন! উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক পেলেন মো: জাহাঙ্গীর হোসেন  শ্রীনগরে চোরাইকৃত মালামালসহ হত্যা মামলার  আসামী গ্রেফতার  শ্রীনগরে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত  আসামী গ্রেফতার  মুন্সীগঞ্জ জেলা পরিষদ ভবনের সম্মুখভাগ সংস্কার কাজের উদ্বোধন মুন্সীগঞ্জে ১৯ মে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

ইন্টারনেট সেবা ব্যাহতের দায় নিয়ে ক্ষমা চাইলেন পলক

Reporter Name / ১৯৪ Time View
Update : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

দেশজুড়ে চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহতের জন্য ক্ষমা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় যেকোনও সিদ্ধান্ত মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শুক্রবার (২ আগস্ট) বিকেলে জেলার সিংড়ায় নিজ বাসভবনে এক আলোচনা সভায় ক্ষমা চান তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য মন্ত্রী হিসেবে দায় আমার। সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য কারো শাস্তি হলে সেটা আমার হওয়া উচিত। তরুণ প্রজন্মের কাছে কোনও ভুল-ত্রুটি হয়ে থাকলে করজোড়ে ক্ষমা চাচ্ছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কেউ সন্ত্রাস করে দেশকে অস্থিতিশীল করতে না পারে।

-সংগৃহীত


আপনার মতামত লিখুন :
More News Of This Category